চাঁচল থানার মতিহার গ্রাম পঞ্চায়েতের বামুয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে পুলিশের পরিচয় দিয়ে বাড়ির সর্বস্ব লুঠ করে পালাল এক দল দুস্কৃতি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সঞ্জয় দাস। তিনি পেশায় কুয়াক ডাক্তার এবং মতিহার গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য। সোমবার রাত্রি ১২ টা নাগাদ বেশকিছু লোক পুলিশের পরিচয় দিয়ে তার বাড়িতে ঢুকে।
বাড়ির মালিক সঞ্জয় দাস জানান, তারা প্রায় ৬ জন লোক ছিল। প্রত্যেকের মুখে কাপর বাধা। তাদের প্রত্যেকের কাছে লোহার বড়, ধারালো অস্ত্র ছিল। তাদের মধ্যে একজন হিন্দি ভাষী ও বাকিরা বাংলায় কথা বলছিল। ঘরে ঢোকা মাত্র তারা আমার মাথায় পিস্তুল ঠেকিয়ে অন্য ঘরে নিয়ে যায়। এরপর আলমারির চাবি নিয়ে ঘরে থাকা দের ভরি সোনা ও প্রায় ১৬ হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয়। যাওয়ার আগে ওই দুস্কৃতির দল হুমকি দেয় বেসি বারাবারি করলে তারা আমার ছেলেকে তুলে নিয়ে যাবে। দুস্কৃতিরা বাড়ি থেকে চলে যাবার পর সঞ্জয় দাস থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। এদিন সকালে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে সঞ্জয় দাস। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/jm6ZKt71_QI
মালদা